এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলা প্রতিনিধি:ফরিদপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) জেলা গোয়েন্দা শাখা, ফরিদপুরের অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক সৈয়দ মোঃ আলমগীর হোসেনের দিকনির্দেশনায় এসআই মোঃ আবু কাওসার সবুজ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতয়ালী থানাধীন দক্ষিণ টেপাখোলা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সুজয় কুমার বিশ্বাস (২৭), পিতা—স্বপন কুমার বিশ্বাস, সাং—ভাজনডাঙ্গা; মোঃ পিকুল মিয়া (২৫), পিতা—মোঃ জাকির মিয়া, সাং—ভাজনডাঙ্গা; মোঃ অলি বেপারী (৩০), পিতা—মৃত মোঃ ছবদুল বেপারী, সাং—দক্ষিণ টেপাখোলা বিশ্বাসপাড়া; মুন্না ফকির (২৪),
পিতা—মিলন ফকির, সাং—ভাজনডাঙ্গা গুচ্ছ গ্রাম (২৫নং ওয়ার্ড, ফরিদপুর পৌরসভা); রাসেল শেখ (২৪),
পিতা—ফজল শেখ, সাং—ভাজনডাঙ্গা গুচ্ছ গ্রাম (২৫নং ওয়ার্ড, ফরিদপুর পৌরসভা); এবং মোঃ সুমন মোল্লা (৩০), পিতা—মৃত ইউসুফ মোল্লা, সাং—ভাজনডাঙ্গা (২৫নং ওয়ার্ড), থানা—কোতয়ালী, জেলা—ফরিদপুর—তাদেরকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে মোট ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ভারত | ৩ জুন, ২০২৬
ক্রিকেট | ৩ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ৩ জুন, ২০২৬
ফরিদপুর | ৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।