এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ৪ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার ফুলসুতি ইউনিয়নের ফুলসুতি গ্রামের পশ্চিম পাড়া এলাকায় কিরান মিয়ার বাড়ির সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—বাদল মিয়া (৪৫), বাবল মিয়া (৩৫) ও তাদের বোন রিসমা বেগম (২৫) উভয় পিতা মৃত সৈয়দ মিয়া। এছাড়া বিবাদী পক্ষের তারামিয়ার ছেলে সূর্য মিয়াও আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে বাদল মিয়ার জমি থেকে প্রতিবেশী ওহাব মিয়ার ছেলে বাবলু মিয়া মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে শুক্রবার সকালে বাবল মিয়া বাড়ির সামনে সড়ক দিয়ে চলাচলের সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র—সুরা, রামদা, বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে তার ওপর হামলা চালায়।
পরে তার পরিবারের সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। এতে বাদল মিয়ার দুই পা ভেঙে যায় এবং একটি হাতও ভেঙে যায় বলে পরিবারের লোকজন জানান। বাবল মিয়ার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। রিসমা বেগমকে রাস্তায় ফেলে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়।
আহতদের উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে বাবলু মিয়া, চাতক মিয়া, সূর্য মিয়া, লায়েক মিয়া, ফয়েজ মিয়া, ফয়সাল মিয়া, রাজু মিয়াসহ ১০-১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে বিবাদী পক্ষের বাবলু মিয়া বলেন, “আমার কেনা জমিতে মাটি কাটার সময় তারা বাধা দেয়। এর আগেও আমাদের মধ্যে বিরোধ ছিল। বিষয়টি নিয়ে শালিশ হওয়ার কথা থাকলেও তারা শালিশে উপস্থিত হয়নি। শালিশ অমান্য করার কারণেই এ বিরোধের সৃষ্টি হয়েছে।”
এ বিষয়ে বাবল মিয়ার বাড়ির লোকজন বলেন এই ঘটনা নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
জাতীয় | ২২ জুলাই, ২০২৬
নওগাঁ | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।