এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর পৌরসভার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে পৌর ছাত্র শিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা ও মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মাসুদ সাঈদী এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, পিরোজপুর পৌরসভার আমীর মাওলানা ইসহাক আলী খান এবং পৌর সেক্রেটারি শেখ আল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার সভাপতি ইমরান খান, সাবেক সভাপতি তাওহীদ হাসান ও পৌর শাখা সভাপতি রাকিবুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী এমপি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের মাধ্যমে একটি নৈতিক ও আদর্শ সমাজ গঠন করা সম্ভব। শিক্ষিত হওয়া মানে সার্টিফিকেট ও বিভিন্ন ডিগ্রী অর্জন করা নয় সুশিক্ষিত হয়ে আদর্শবান, নৈতিকতা,চরিত্রবান ব্যক্তিত্বসম্পন্ন হয়ে পরিবার তথা দেশ ও জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করার মধ্যেই প্রকৃত শিক্ষার সার্থকতা। তিনি পরীক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করার আহ্বান জানান এবং পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করা থেকে দূরে থাকার অনুরোধ জানান ও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং তাদের সফলতা ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের উৎসাহিত করা সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের দায়িত্ব বলে বক্তারা মনে করেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৩ জুন, ২০২৬
ফরিদপুর | ৩ জুন, ২০২৬
ফরিদপুর | ৩ জুন, ২০২৬
ফরিদপুর | ৩ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।