এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পটুয়াখালীর দুমকীতে ট্রাকচাপায় হারুন অর রশিদ খান (৭০) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটকের পশ্চিম পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালক রিয়াজ হাওলাদার (২৪) গুরুতর আহত হয়েছেন।
নিহত হারুন অর রশিদ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের বাসিন্দা এবং সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত গিয়াসউদ্দিন খানের ছেলে। আহত ট্রাকচালক রিয়াজ পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার তবিরকাঠি এলাকার শামীম হাওলাদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার সকালেও হারুন অর রশিদ প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন। সকাল সাড়ে সাতটার দিকে তিনি উপজেলা পরিষদের প্রধান ফটক অতিক্রম করে পশ্চিম দিকে যাওয়ার সময় বাউফলগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন-২৩-১৬৪৮) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ধাক্কা দেওয়ার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে এর সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক রিয়াজ ভেতরে আটকে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুন অর রশিদকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. জি এম এনামুল হক জানান, সকাল আটটার দিকে দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হারুন অর রশিদকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালে রেফার করা হয়েছে।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য আবেদন করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
এপ্রিল ১৩, ২০২৬
আগস্ট ৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বান্দরবান | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।