এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নেত্রকোণার মদন উপজেলায় মাদকবিরোধী এক বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার কাইটাল ইউনিয়নের দশআশি গ্রামে এই অভিযান পরিচালিত হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মদন উপজেলার দশআশি গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে পলাশ মিয়া এবং কেন্দুয়া উপজেলার শাগলী গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে টিটু মিয়া।
গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কাইটাল ইউনিয়নে এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে পলাশ ও টিটুকে মাদক সেবন ও বিক্রির প্রস্তুতিকালে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী।
আটককৃতরা অপরাধ স্বীকার করায় ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেদবতী মিস্ত্রী। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৮০০ টাকা করে জরিমানা অনাদায়ে আরও মেয়াদের দণ্ড প্রদান করেন।
অভিযান চলাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আল আমিনসহ জেলা পুলিশ ও ডিএনসি’র অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বেদবতী মিস্ত্রী বলেন, "মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূল করতে ভবিষ্যতেও এই তৎপরতা আরও জোরদার করা হবে।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।