এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
৯ এপ্রি রাতে নওগাঁর বদলগাছি থানা এলাকার আধাইপুর ইউনিয়নের শিমুলিয়া নামক স্থানে অজ্ঞাত পরিচয় রক্তাক্ত একটি লাশ পুলিশ পেয়ে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় লাসের পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের স্বীকার ভিকটিমের নাম মিঠু হোসেন (৪৩)ও ঠিকানা বদলগাছি উপজেলার বৈকন্ঠপুর বলে সনাক্ত করেন। পরবর্তীতে ভিকটিমের ডানকানের নিচে, ঘাড়ে,পিঠে ধারালো অস্ত্র দ্বারা পরিকল্পিতভাবে উপর্যুপরি আঘাতের চিহ্নও সনাক্তকরণ করেন।
এ সংক্রান্ত বিষয়ে জেলার বদলগাছি থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। ঘটনার পরপরই নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জরুরি ভিত্তিতে হত্যাকারীকে গ্রেফতার জন্য বদলগাছি থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা এবং আইসিটি এক্সপার্টদের সমন্বয়ে বিশেষ টিম গঠন করে স্থানীয় জনসাধারণের সহায়তা, তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ এবং গোপন সংবাদের ভিত্তিতে, ঢাকার আশুলিয়া থানা পুলিশের সহায়তায় নওগাঁ জেলা পুলিশের বিশেষ টিম হত্যাকারী সন্ধিগ্ধ আসামী মোঃ রিফাত হোসেনকে ঢাকার আশুলিয়া থানাধীন কুড়গা এলাকা থেকে মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর রাতে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি রিফাত পুলিশের নিকট জানান যে, গত ৯ এপ্রিল আনুমানিক রাত ৯-১০ ঘটিকার মধ্যে আসামি রিফাত এবং ভিকটিম মিঠু একই ভ্যানে যাচ্ছিল। ভিকটিম ভ্যান চালাচ্ছিল এবং আসামি রিফাত ভ্যানের পিছনে বসা ছিল। পূর্ব শত্রুতার জেরে ভিকটিম মিঠুর সাথে আসামী রিফাতের কথা কাটাকাটির একপর্যায়ে আসামি রিফাত ভিকটিম মিঠুকে ভ্যান থেকে ফেলে ভিকটিমের পিছনে ডানকানের নিচে, ঘাড়ে, পিঠে উপর্যপুরি ছুরিকাহত করে ফেলে চলে যায় ।
পরবর্তীতে আসামি রিফাত বদলগাছি থেকে নওগাঁ হয়ে রাজশাহী যায় এবং ঢাকায় আত্মগোপন করে। আটককৃত আসামি রিফাতকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ প্রসঙ্গে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলা পুলিশ নওগাঁ দ্রুততম সময়ের মধ্যে মিঠু হোসেন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে। নওগাঁ জেলা পুলিশ যেকোনো অপরাধ দমন এবং অপরাধের রহস্য উদঘাটনে তৎপর রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।