এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন পহেলা বৈশাখের উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকালে রাজধানীর রমনা বটমূলে র্যাবের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
র্যাব মহাপরিচালক বলেন, নববর্ষ উদযাপন উপলক্ষে শাহবাগ, টিএসসি, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ এবং রমনা বটমূলসহ রাজধানীর যেসব স্থানে বর্ষবরণের প্রধান অনুষ্ঠানগুলো আয়োজিত হচ্ছে, সেখানে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ চেকপোস্ট ও অবজারভেশন পোস্ট স্থাপন করা হয়েছে।
নিরাপত্তা কার্যক্রমের বিস্তারিত তুলে ধরে তিনি আরও জানান, র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড ইতিমধ্যে অনুষ্ঠানস্থলগুলোতে তল্লাশি ও পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। এছাড়া সারা দেশে উৎসব চলাকালীন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কন্ট্রোল রুম, সিসিটিভি মনিটরিং ও টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিশেষ করে জনসমাগমস্থলে ইভটিজিং ও যৌন হয়রানি রোধে র্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবেন বলে জানান তিনি। র্যাব ডিজি আশা প্রকাশ করে বলেন, অন্য বছরের তুলনায় এ বছর দেশবাসী আরও বেশি আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করতে পারবেন।
ডিসেম্বর ১৭, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাজধানী | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
নেত্রকোনা | ৬ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।