এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল শরীফুল ইসলাম ও নাহিদ রানার। তবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশোয়ার জালমির অনুরোধে এই দুই পেসারের অনাপত্তিপত্রের (এনওসি) মেয়াদ একদিন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া কিউইদের বিপক্ষে সিরিজের কথা মাথায় রেখে বিসিবি দেশের ৬ ক্রিকেটারকে ১২ এপ্রিল (আজ রোববার) পর্যন্ত পিএসএলে খেলার অনুমতি দিয়েছিল। সেই অনুযায়ী তানজিদ তামিম, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন নির্ধারিত সময়ে দেশের উদ্দেশ্যে রওনা দিলেও, পাকিস্তানেই থেকে গেছেন শরীফুল ও নাহিদ রানা।
বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, পেশোয়ার জালমি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিশেষ অনুরোধেই শরীফুলের ও নাহিদ রানার এনওসির মেয়াদ একদিন বাড়ানো হয়েছে। মূলত মুলতান সুলতানসের বিপক্ষে আগামীকালকের গুরুত্বপূর্ণ ম্যাচে এই দুই পেসারকে দলে পাওয়ার লক্ষ্যেই এমন অনুরোধ জানিয়েছিল পেশোয়ার।
পিএসএলে এবার দুর্দান্ত ছন্দে রয়েছেন এই দুই তরুণ পেসার। শরীফুল ৪ ম্যাচে ২ উইকেট শিকার করলেও ছিলেন বেশ মিতব্যয়ী। অন্যদিকে, নাহিদ রানা ৩ ম্যাচে ৫ উইকেট নিয়ে নজর কেড়েছেন। বিশেষ করে করাচি কিংসের বিপক্ষে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার অবিশ্বাস্য পারফরম্যান্সে টুর্নামেন্টে রেকর্ড গড়েছেন তিনি।
বিসিবি তাদের বিবৃতিতে আরও জানিয়েছে, মেয়াদ বাড়ানোয় এই দুই পেসার সোমবার দেশে ফিরবেন এবং দ্রুতই জাতীয় দলের ওয়ানডে সিরিজের প্রস্তুতির ক্যাম্পে যোগ দেবেন।
আগস্ট ১৮, ২০২৬
জুন ২৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।