এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় চাহিদামত জ্বালানি তেল না দেওয়ায় পাম্মের ম্যানেজারের উপর পুলিশের উপস্থিতিতে হামলা করেছে উপজেলা যুবদল কর্মী। এই হামলার ঘটনা তাৎক্ষনিকভাবে পাম্মের ম্যানেজার উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক ও থানার ওসি মোহাম্মাদ মাসুদ খানকে মোবাইল ফোনে জানিয়েছি।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামের মৃত.সাত্তার সরদারের ছেলে ও উপজেলা যুবদল কর্মী মো.জাহাঙ্গীর সরদার বুধবার রাত সাড়ে ৯টা আগৈলঝাড়া ফিলিং স্টেশনে গিয়ে দেড়শত লিটার ডিজেল দাবী করেন। এসময় পাম্মের ম্যানেজার মো.জহিরুল ইসলাম তেল সংকটের কথা জানিয়ে এতপরিমান তেল দেওয়া সম্ভব নয় বলে জানালে তার উপর পুলিশের এসআই মনিরুল ইসলামের উপস্থিতিতে অর্তকিত হামলা করে যুবদলকমী জাহাঙ্গীর সরদার। এসময় তেলের পাম্মের উপস্থিতি পুলিশ ও স্থানীয় লোকজন নিবৃর্ত করার চেষ্টা করে। হামলার পরে পাম্মের ম্যানেজার তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক ও থানার ও ওসি মোহাম্মাদ মাসুদ খানকে তার উপর হামলার ঘটনা জানান।
আগৈলঝাড়া ফিলিং স্টেশনের ম্যানেজার মো.জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, চাহিদামত তেল দিতে না পারায় আমার উপর জাহাঙ্গীর নামে এক ব্যক্তি হামলা করেছে। আমি বিষয়টি নির্বাহী কর্মকর্তা ও ওসি স্যারকে জানিয়েছি।
এব্যাপারে অভিযুক্ত উপজেলা যুবদল কর্মী জাহাঙ্গীর সরদার বলেন, আমার এলাকার খালেক হাওলাদারের একটি ব্লকের মেশিনের জন্য জ্বালানি তেলের সুপারিশ করতে গিয়েছিলাম। একারনে পাম্মের লোকজন আমার উপর হামলা করেছে।
এব্যাপারে পাম্মে নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই মো.মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা হাতাহাতির ঘটনা দেখে এগিয়ে এসে নিবৃর্ত করি। পরে জানতে পারি জাহাঙ্গীর নামে এক ব্যক্তি একটি বোরো ব্লকের জ্বালানি তেলের জন্য সুপারিশ করেছিল। পাম্মের লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা’র কাছে যেতে বলায় এই ঘটনা ঘটেছে।
জানু ২৭, ২০২৪
মে ৩০, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজবাড়ী | ২৭ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৭ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৭ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ২৭ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ২৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।