এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কৃষকের মুখে হাসি ফোটাতে এবং ঘামের ফসল রক্ষায় ফরিদপুরের আলফাডাঙ্গায় নেওয়া হয়েছে সময়োপযোগী উদ্যোগ।
২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পেঁয়াজ সংরক্ষণের লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। এতে করে কৃষকদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক আনন্দ ও স্বস্তি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ২৫ জন কৃষকের হাতে এই আধুনিক সংরক্ষণ যন্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহা।
সভাপতি রিফাত নূর মৌসুমী বলেন,কৃষকই আমাদের অর্থনীতির ভিত্তি। তাদের কষ্টার্জিত ফসল যেন নষ্ট না হয়, সেজন্য সরকার আধুনিক প্রযুক্তি পৌঁছে দিচ্ছে। এই এয়ার ফ্লো মেশিন কৃষকদের অনেক উপকারে আসবে এবং তাদের আয় বাড়াতে সহায়ক হবে।
প্রধান অতিথি কৃষিবিদ তুষার সাহা বলেন,পেঁয়াজ সংরক্ষণে কৃষকরা দীর্ঘদিন সমস্যায় ছিলেন। এই মেশিন ব্যবহারের ফলে পেঁয়াজ দীর্ঘদিন ভালো থাকবে, অপচয় কমবে এবং কৃষকরা ন্যায্যমূল্য পাবেন।
সুবিধাভোগী কৃষকরা খুশি প্রকাশ করে বলেন,আমরা আগে পেঁয়াজ সংরক্ষণ করতে না পেরে অনেক ক্ষতির মুখে পড়তাম। এখন এই মেশিন পেয়ে আমরা খুবই আনন্দিত। এতে আমাদের ফসল ভালো থাকবে এবং আমরা লাভবান হতে পারব।
তারা আরও বলেন,এই মেশিন আমাদের জন্য আশীর্বাদ। এখন আর তাড়াহুড়ো করে কম দামে পেঁয়াজ বিক্রি করতে হবে না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন এলাকার কৃষকরা।
কৃষকের ঘামই দেশের সমৃদ্ধির ভিত্তি। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার করলে কৃষিই হতে পারে আমাদের সবচেয়ে বড় শক্তি। আজকের এই উদ্যোগ প্রমাণ করে পরিশ্রম ও প্রযুক্তি একসাথে এগোলে কৃষকের ভাগ্য বদলানো সম্ভব, আর কৃষকের উন্নতিই দেশের উন্নতি হবে—এমনটাই মন্তব্য করেন সচেতন মহল।
মে ১৩, ২০২৪
জানু ১২, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজবাড়ী | ২৭ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৭ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৭ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ২৭ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ২৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।