এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আত্রাই মো. নূরে আলম সিদ্দিক। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। এই দিনটি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বাঙালির জন্য আনন্দের। আমরা চাই আত্রাইয়ে এই উৎসবটি জাঁকজমকপূর্ণ এবং আনন্দঘন পরিবেশে উদযাপন করতে।
এর মাধ্যমে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন ঘটবে এবং আমরা সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধি করতে সক্ষম হব। আমরা এই উৎসবটিকে আরও জনপ্রিয় করে তুলতে কাজ করছি এবং আমি বিশ্বাস করি আত্রাইয়ের জনগণ আমাদের সাথে একাত্ম হয়ে এই লক্ষ্য অর্জনে কাজ করবে।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিনিধি উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আজাদ আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান, পল্লী বিদ্যুতের এজিএম রাজু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো.আনিছুর রহমান বুলু, প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান মো. সম্রাট হোসেন, মো. আফজাল হোসেন, মো. মামুনুর রশীদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সংবাদকর্মী এবং উপজেলা সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৬ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।