এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের পিয়ারপুর এলাকায় গভীর রাতে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। একদল দুষ্কৃতকারী ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে পিয়ারপুর এলাকার বাসিন্দা ঔষধ ব্যবসায়ী বরুন ঘোষ ও তার ছোট ভাই বেসরকারি ব্যাংক কর্মকর্তা শান্ত ঘোষের বাড়িতে এই ঘটনা ঘটে। ৩ থেকে ৪ জনের একটি সশস্ত্র দুষ্কৃতকারী দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।
ভুক্তভোগীরা জানান, দুষ্কৃতকারীরা প্রথমে বড় ভাই বরুন ঘোষের ঘরে ঢুকে তাকে কাপড় দিয়ে হাত বেঁধে ফেলে এবং দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে আলমারি ভেঙে নগদ ৪৪ হাজার টাকা (আলমারিতে ৩০ হাজার ও মানিব্যাগে ১৪ হাজার) এবং প্রায় ৬ থেকে ৭ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।
এরপর ডাকাত দলটি ছোট ভাই শান্ত ঘোষের কক্ষে হানা দেয়। সেখানে তাকে ও তার স্ত্রী তিথি ঘোষকে অস্ত্রের মুখে জিম্মি করে আরও ১ লাখ ২৫ হাজার টাকা এবং প্রায় ৬ থেকে ৭ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। যাওয়ার সময় দুষ্কৃতকারীরা বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দিয়ে দ্রুত পালিয়ে যায়।
আশ্চর্যের বিষয় হলো, ঘটনার পরপরই পুলিশকে না জানিয়ে ভুক্তভোগীরা পরদিন শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।
ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ১৮ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ১৮ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৮ আগস্ট, ২০২৬
বলিউড | ১৮ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।