এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় যৌথ অভিযানে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া এলাকায়
সংঘটিত এ ঘটনায় নারী-শিশুসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে মিনু বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মান্নান খান ও তার চাচা হারুন খানের সঙ্গে প্রতিবেশী মিজান খানের বিরোধ চলছিল। ঘটনার দিন রাতে হারুন খানের বাড়ির সামনে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আব্দুল মান্নান খান হারুন খানের লাইসেন্সকৃত একনালা বন্দুক থেকে এলোপাতাড়ি ছররা গুলি ছোড়ে। এতে নারী-শিশুসহ অন্তত ১৫ জন গুলিবিদ্ধ ও আহত হন।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোনের ভিত্তিতে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমানের নেতৃত্বে শ্রীনগর থানা পুলিশ ও র্যাব-১০ এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
পরে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে ঘটনার সঙ্গে জড়িত হারুন খান (৭০), আব্দুল মান্নান খান (৬০) ও মহসিন খান (২৯)কে গ্রেফতার করা হয়। এ সময় হারুন খানের বাড়ি থেকে একটি .২২ বোর পিস্তল, ৬১ রাউন্ড গুলি, একটি একনালা বন্দুক, ২১ রাউন্ড কার্তুজ ও ৯টি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়। এছাড়া মান্নান খানের ঘর থেকে একটি ওয়াকিটকি জব্দ করা হয়েছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়েছে এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মুন্সীগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
রাজনীতি | ৮ জুন, ২০২৬
জাতীয় | ৮ জুন, ২০২৬
চট্টগ্রাম | ৮ জুন, ২০২৬
নওগাঁ | ৮ জুন, ২০২৬
ফরিদপুর | ৮ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।