এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে একটি ডোবা থেকে ৩৫ বছরের অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার(১৪ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মটুকচর এলাকার বিদ্যুতের উপ-স্টেশনের পেছনের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, সকালে ওই স্থান দিয়ে মাঠে যাচ্ছিল কয়েকজন। তখন তারা ডোবার মধ্যে মরদেহটি ভেসে থাকতে দেখেন। পরে থানা পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহ পরে থাকার খবরে স্থানীয়রা ভিড় করেন, তবে কেউ তাঁর পরিচয় নিশ্চিত করতে পারেনি। মরদেহটির পরনে প্যান্ট ও শীতবস্ত্র কালো রংয়ের হুডি রয়েছে।
স্থানীয় গ্রাম পুলিশ আবুল ফকির বলেন, সকাল ৮ টার দিকে স্থানীয় এক মহিলা প্রথমে লাশটি দেখতে পেয়ে আমাকে জানায়। আমি তাৎক্ষনিক ঘটনাটি সদরপুর থানা পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশের মুখে রক্তের দাগ ছিল বলে জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ বলেন, খবর পেয়ে ডোবার মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিচয় এখনও জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম চলছে, তদন্ত শেষে মৃত্যুর কারণ বলা যাবে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নভেম্বর ১৩, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।