এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে ব্রাহ্মণবাড়িয়ায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (৫ জানুয়ারি) দুপুর ২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় এই শোকসভা অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নানের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জহিরুল হক খোকন, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফখরুদ্দিন ও জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম কামরুজ্জামান মামুন।
শোকসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট হেলাল উদ্দিন, অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, এবিএম মোমিনুল হক, অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু ও আলী আজম। এছাড়া জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম খানের (রুমা) সঞ্চালনায় সভার শেষ পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জানু ১১, ২০২৫
নভেম্বর ২৭, ২০২৪
অক্টোবর ২৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।