এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাইবার সহিংসতাসহ নারী ও কন্যাদের প্রতি সকল প্রকার নির্যাতন প্রতিরোধ এবং তাদের অগ্রসরমানতা নিশ্চিতের আহ্বান জানিয়ে পিরোজপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের জেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক মিনারা বেগম লিখিত বক্তব্যে জানান, প্রযুক্তিনির্ভর যুগে সাইবার জগতে অপমান, ব্ল্যাকমেইল, চরিত্রহনন ও ডিজিটাল হয়রানিসহ সহিংসতার হার উদ্বেগজনক ভাবে বাড়ছে, যা নারীর অগ্রগতি ও মানবাধিকারে নেতিবাচক প্রভাব ফেলছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের ভারপ্রাপ্ত জেলা সভাপতি মাতোয়ারা বেগম টুলি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা।
আরও বক্তব্য দেন পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, সাংবাদিক ফসিউল ইসলাম বাচ্চু, হাসান মামুন, জিয়াউল হক ও নারী নেত্রী অর্পনা হালদার।
বক্তারা সাইবার সহিংসতা, ঘরোয়া নির্যাতন, বাল্যবিয়ে, কর্মক্ষেত্রে হয়রানি ও সামাজিক নিপীড়নের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে নারীর নিরাপদ ডিজিটাল পরিবেশ, শিক্ষা-দক্ষতা উন্নয়নে সমান সুযোগ, আইনগত সুরক্ষা এবং সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ১৬ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৬ জুলাই, ২০২৬
নোয়াখালী | ১৬ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ১৬ জুলাই, ২০২৬
রাঙ্গামাটি | ১৬ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।