এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর পোরশা উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল শাহ চৌধুরীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে তার পদ অব্যাহতি দেওয়া হচ্ছে এবং তাঁকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। একই সঙ্গে অদ্য (শনিবার) থেকে দলীয় সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তাঁর সঙ্গে কোনো যোগাযোগ না রাখারও অনুরোধ করা হয়েছে।
নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে মোজাম্মেল শাহ চৌধুরী বলেন, “আমি কোনো শীর্ষ নেতার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা বা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করিনি। আমাকে অন্তত এক ঘণ্টার জন্য হলেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া উচিত ছিল। অথচ তাড়াহুড়ো করে বহিষ্কার করা হলো—এটা কীভাবে হলো সেটা আমার জানা নেই। এভাবে কাউকে বহিষ্কার করা হয়েছে কিনা তাও আমার জানা নেই।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।