এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ৪নং নোয়াপতং ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (২২ জুন) দুপুরে আন্তাহার বাজারে এ কর্মসূচির উদ্বোধনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং নোয়াপতং ইউনিয়ন বিএনপির নেতা অমিত বিকাশ তঞ্চঙ্গ্যা এবং সঞ্চালনায় ছিলেন রোয়াংছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ক্যসাথুই।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মংশৈহ্লা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রোয়াংছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাচিংথুই মারমা, সাবেক ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. আবুল হাসেন, ক্যসানু মারমা, অংফউ খিয়াং, মংবাসিং মারমা, নুথোয়াইমং মারমা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি চসিংঅং মারমা ও সাধারণ সম্পাদক সুভজয় তঞ্চঙ্গ্যা।
অনুষ্ঠানে ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতাকর্মী ছাড়াও বিএনপিপন্থী মহিলা নেত্রীরাও উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে হবে। সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে সংগঠনের ভিত্তি আরও মজবুত হবে বলেও তাঁরা মত প্রকাশ করেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।