এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে। এর মধ্যে একজনের বাড়ির আঙিনা থেকে প্রায় তিন কেজি ওজনের দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার (২৮ জুন) আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে উপজেলার পারইল পাতাপাড়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে ওই গ্রামের নারায়ণ চন্দ্রের ছেলে অমল চন্দ্র (৩৯) কে তার বাড়ির আঙিনা থেকে গাঁজার গাছ চাষের অভিযোগে আটক করা হয়। অভিযানে দুটি গাঁজার গাছ জব্দ করা হয়, যার ওজন আনুমানিক তিন কেজি বলে জানান তিনি।
ওসি আরও জানান, অভিযুক্ত অমলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া একই রাতে আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে উপজেলার চকাদীন গ্রামের নজু সরদারের ছেলে ফজলু সরদার (২৮) এবং গোনা মধ্যপাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৪) কে গ্রেফতার করা হয়। তাদেরও শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
ফেনী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।