এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কচি হাতের আঁকা ছবি, কোমল কণ্ঠে দেশাত্মবোধক গান আর কবিতার আবৃত্তির মধ্য দিয়ে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের বীর শিশু শহীদদের স্মরণ করল কাপ্তাইয়ের বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। "জুলাই পুনর্জাগরণ-২০২৫” উপলক্ষে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানে শিশুরা তাদের সৃজনশীলতার মাধ্যমে ইতিহাসের সেই গৌরবময় ও বেদনাবিধুর অধ্যায়কে তুলে ধরে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণ যেন পরিণত হয়েছিল এক টুকরো ইতিহাসের মঞ্চে। সরকারি ঘোষিত জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, রচনা, নাচ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এ ছাড়া, অভ্যুত্থানের ওপর নির্মিত একটি চলচ্চিত্রও প্রদর্শন করা হয়, যা শিক্ষার্থীদের আবেগাপ্লুত করে।
বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। তাদের পরিবেশনায় ফুটে ওঠে দেশের প্রতি ভালোবাসা আর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. একরাম হোসেনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক ঈশ্বর চন্দ্র তনচংগ্যার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ, সহকারী শিক্ষক সুলতানা বেগম, ফাতেমা জামান চৌধুরী ও জান্নাতুল ফেরদৌস এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি নুরুল আফছার বাবুল ও সদস্য মো. জাকির হোসেন সুমনসহ অন্য শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ।
প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই আয়োজনটি শুধু একটি আনুষ্ঠানিকতা ছিল না, বরং কোমলমতি শিক্ষার্থীদের মনে দেশপ্রেম, আত্মত্যাগ ও ইতিহাসের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলার একটি সফল প্রয়াস ছিল, যা শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।
সেপ্টেম্বর ২৭, ২০২৫
মার্চ ১, ২০২৫
আগস্ট ২৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।