এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী পূর্বপাড়া গ্রামে প্রবাসীর বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। শনিবার দিবাগত রাতে ওই গ্রামেে প্রবাসী জহুরুল হকের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের সদস্যরা নগদ টাকা,মোবাইল সেট এবং স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
প্রবাসীর স্ত্রী কনা বেগম জানান,রাত আনুমানিক দেড়টার দিকে ঘরের দরজা ভেঙ্গে ১০/১৫ জনের মুখোশধারী সংঘবদ্ধ ডাকাত দল ভিতরে প্রবেশ করে । এ সময় ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ঘরের মধ্যে আলমারিতে থাকা নগদ লক্ষাধিক টাকা,৬ ভরি স্বর্ণালংকার ও মোবাইল সেট সহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ডাকাতদল প্রবাসীর স্কুল পড়ুয়া ছেলেকে ব্যাপক প্রহার করে এবং দীর্ঘক্ষণ তান্ডব চালিয়ে মালামালগুলো নিয়ে যায়। পরে পরিবারের সদস্যদের আর্তচিৎকার শুনে অন্যান্য প্রতিবেশীরা এগিয়ে আসলে ডাকাত দল নির্বিঘ্নে সরে পড়ে। এ ঘটনায় প্রবাসী জহুরুল হক রোববার সকালে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ফেব্রু ২৫, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক | ৬ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৬ অক্টোবর, ২০২৬
ভারত | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।