এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে পানিতে ডুবে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বোয়ালমারী পৌরসভার ৭নং ওয়ার্ডের মধ্যেরগাতী গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির নাম মানহা সিকদার (৫)। সে মধ্যেরগাতী গ্রামের লিখন সিকদারের মেয়ে। সন্ধ্যায় পরিবারের সদস্যদের অগোচরে সে পুকুরের পানিতে পড়ে যায়।
বোয়ালমারী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. মমিন খান জানান, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শিশুটি ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. আন্না সুলতানা বলেন, আমরা শিশুটিকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
সেপ্টেম্বর ২, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজনীতি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।