এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ২৫ পিস ইয়াবাসহ একটি বিদ্যালয়ের নৈশ প্রহরী এবং আরও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পিরোজপুর ডিবি (গোয়েন্দা) পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) সকালে পিরোজপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা শওকত জামান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতদের মধ্যে নৈশ প্রহরী মো. রাজিব মোল্লা (৪০) রয়েছেন। তিনি উপজেলার পাটিকেলবাড়ী গ্রামের মো. সুলতান মোল্লার ছেলে এবং গুয়ারেখা ইউনিয়নের এগারো গ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী পদে কর্মরত আছেন। অপর গ্রেফতার ব্যক্তি শাকিল সিকার (৩৫) একই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পূর্ব সোহাগ দল ইউনিয়নের গ্রীনরোড এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে। পরে তাদের নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়। শাকিল সিকারের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে এবং রাজিব মোল্লার বিরুদ্ধে মাদক কেনাবেচার প্রমাণ পাওয়া গেছে।
এগারো গ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, রাজিব মোল্লা গত দুই বছর ধরে বিদ্যালয়ের নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তিনি মাদক ব্যবসায় জড়িত থাকার বিষয়টি জানতেন না। ম্যানেজিং কমিটির সভাপতি বলেছেন, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পিরোজপুর ডিবি পুলিশ অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর মূলে ৩৬(১) সারণী ১৯(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তারা পিরোজপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ হবেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৫ জুন, ২০২৬
বরিশাল | ৫ জুন, ২০২৬
ঢাকা | ৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।