এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর বদলগাছীতে ছাগল চুরির মামলায় ছানাউল হোসেন হিরো (৫০) নামের এক কৃষক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বদলগাছী উপজেলা কৃষক লীগের সভাপতি ও উপজেলার হঠাৎপাড়া এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে।
বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, রবিবার (৮ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সদর থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে বদলগাছী ও সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে হিরোকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে। সোমবার (৯ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলে নিশ্চিত করেন সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী।
জানা গেছে, গত বছরের ১৫ জুন জাহেরা বেগম নামের এক নারী অভিযোগ করেন, তার ২৬ হাজার টাকা মূল্যের একটি ছাগল চুরি করে বিক্রি করেছেন ছানাউল হোসেন হিরো। অভিযোগ অনুযায়ী, তিনি হিরোর বাড়ির গেটে ছাগল নিয়ে গেলে হিরো তা অসৎ উদ্দেশ্যে বাড়ির ভেতরে নিয়ে যান এবং পরে সুযোগ বুঝে তা অন্যত্র বিক্রি করে দেন।
এই ঘটনায় ভুক্তভোগী নারী চলতি বছরের ২১ জুন হিরোকে প্রধান আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই একে “লজ্জাজনক” ও “অযোগ্য নেতৃত্বের প্রমাণ” হিসেবে উল্লেখ করছেন।
মে ২৫, ২০২৪
এপ্রিল ২০, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ২৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২৮ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ২৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।