এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার ওসি মো. সোহরাব আল হোসাইন। আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর কঠোর অবস্থান ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়েছে।
গত ২০ এপ্রিল ২০২৫ তারিখে তিনি আশুলিয়া থানায় ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকেই আশুলিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটে। বিভিন্ন আলোচিত মামলায় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ ও অপরাধ দমন কার্যক্রমে সাফল্যের কারণে তিনি খুব অল্প সময়েই এলাকাবাসীর আস্থা অর্জন করেন।
সম্প্রতি এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় — যেখানে এক মাদকাসক্ত ছেলে কুপিয়ে হত্যা করে নিজের মাকে — ওসি সোহরাব আল হোসাইন দ্রুত তদন্ত শুরু করেন এবং অভিযুক্তকে গ্রেফতারে সফল অভিযান পরিচালনা করেন। এ ধরনের একের পর এক সাহসিক অভিযানে তিনি অপরাধীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন লড়াই চালিয়ে যাচ্ছেন।
এই দায়িত্বশীল ও সাহসী ভূমিকাই তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি এনে দিয়েছে। তাঁর এই অর্জনে খুশি পুলিশ সদস্য, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছেন অনেকেই।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ওসি মো. সোহরাব আল হোসাইন বলেন, “দেশ ও জনগণের সার্বিক নিরাপত্তায় কাজ করে যাচ্ছি। আমি সবার সহযোগিতা চাই। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”
পেশাদারিত্ব, নিষ্ঠা ও জনসেবার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলা এই পুলিশ কর্মকর্তার প্রতি এলাকাবাসীর প্রত্যাশাও এখন আরও বেশি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ২৫ জুন, ২০২৬
বরিশাল | ২৫ জুন, ২০২৬
ফরিদপুর | ২৫ জুন, ২০২৬
রাজনীতি | ২৫ জুন, ২০২৬
জাতীয় | ২৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।