এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাইয়ে জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে ‘জুলাই বিপ্লব’-এ শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টায় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের এক শ্রেণিকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনুর রশীদের সভাপতিত্বে এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুর জামালের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন,
“যাদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশে গণঅভ্যুত্থান হয়েছিল, তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি। তবে আমীরে জামায়াতের নির্দেশে শহীদ পরিবারগুলোকে আর্থিক সহায়তা এবং আহতদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।”
আলোচনা সভায় বক্তৃতা করেন আদর্শ শিক্ষক পরিষদের সেক্রেটারি শফিকুল আলম, ৪নং ওয়ার্ড জামায়াত সভাপতি মাওলানা আমির হোসাইন, আহত আন্দোলনকারী তাহসিন কবির, ইমতিয়াজ আবসার চৌধুরী, ছাত্রশিবির চন্দ্রঘোনা শাখার সভাপতি শাহাদাত হোসেন, কাপ্তাই শাখা সভাপতি ইসরাফিল সৈকত প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত আহত আন্দোলনকারীরা হলেন— বিএসপিআই কাপ্তাইয়ের শিক্ষার্থী তাহসিন কবির, শরাফত আলম শাক্কি, ইমতিয়াজ আবসার চৌধুরী, মঈনুল হাসান, প্রবন চন্দ্রনাথ, তাহমিদুল ইসলাম, জাকের হোসেন জাহেদ, আবদুল কাইয়ুম, আদিত্য তালুকদার, আনিসুর রহমান ও শোভন আচার্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত সেক্রেটারি সিরাজুল ইসলাম, সমাজসেবক নিজাম হোসেন, সাংবাদিক কবির হোসেন, রিপন মারমা, জয়নাল আবেদীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ডিসেম্বর ১, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।