এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটেছে রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলার তিনলাখপীর এলাকার তন্তর ছতুরা শরীফ ব্রিজের কাছে।
আহতদের মধ্যে আকলিমা, বাদল সরকার, ইকরা, কামাল, আবদুল আলিম, আমেনা, আলেয়া, মোতালেব, রায়হান, বেবী, নুলন, আবদুল আলী, শাহজাহান, খুরশেদ, হৃদয় ও খালেদের নাম পাওয়া গেছে। তাদের সবাইকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের সবার বাড়ি সিলেট জেলার বিভিন্ন উপজেলায় বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, “সিলেট থেকে চট্টগ্রামগামী এস.আর পরিবহনের একটি বাস তিনলাখপীর এলাকা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি সড়কের পাশে উল্টে খাদে পড়ে যায়।”
তিনি আরও জানান, স্থানীয়রা দ্রুত বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে। পরে আহতদের হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।