এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চাঞ্চল্যকর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কাজী আহসান তাকবীর (৩৩) অবশেষে র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। বুধবার (২৫ জুন) রাতে ঢাকার সাভার থানাধীন ব্যাংক কলোনী এলাকায় বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করে র্যাব-৪ এর একটি যৌথ আভিযানিক দল।
র্যাব সূত্র জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠাকাল থেকেই র্যাব সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী অভিযান চালিয়ে আসছে। পাশাপাশি দেশের বিভিন্ন আলোচিত মামলার পলাতক অপরাধীদেরও আইনের আওতায় আনতে র্যাবের সাফল্য উল্লেখযোগ্য।
সেই ধারাবাহিকতায় র্যাব-৪ এর সিপিসি-৩ মানিকগঞ্জ ও সিপিসি-২ সাভার ক্যাম্পের সমন্বয়ে গঠিত একটি টিম, পিরোজপুর জেলার নেছারাবাদ থানার একটি চিঠির ভিত্তিতে ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্ত তাকবীরকে শনাক্ত করতে ব্যবহার করা হয় তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারি। পরবর্তীতে নিশ্চিত তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাকবীর দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গ্রেফতার এড়াতে বিভিন্ন সময় ছদ্মবেশ ধারণ করে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন তিনি। তার বিরুদ্ধে সাভার থানায় হত্যা এবং অবৈধ অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নভেম্বর ১৫, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।