এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) মোঃ রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে তামাক ব্যবহারে নিয়ন্ত্রণমূলক আইন ও বিধিমালা এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রমের বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপি, আত্রাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মান্নান, টাস্কফোর্স কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।
প্রশিক্ষণ কর্মশালায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে করণীয় বিষয়গুলো আলোচনা করা হয় এবং আগামীতে আইন বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা পালন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।