এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজি চালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ ছয়জন আহত হয়েছে।
বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী পৌরসভার দরবেশপুর এলাকায় মাইজদী-চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের গ্লোব ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের হাওলাদার বাড়ির আব্দুল বারিক হেকিমের মেয়ে কহিনুর হোসেন (৫৫), চৌমুহনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নাজিরপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে শাহরিয়ার (৯), মেয়ে সামিয়া আক্তার (১৪) ও রুহি আক্তার (১১), একই ওয়ার্ডের ইকবালের ছেলে তাওহিদ (৫) এবং মেয়ে শাহনা আক্তার (১০)।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে জেলা শহর মাইজদী থেকে যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা বেগমগঞ্জের চৌরাস্তা এলাকায় যাচ্ছিল। পথে গ্লোব ফ্যাক্টরির সামনে পৌঁছালে হঠাৎ অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে অগ্নিদগ্ধ হয়ে পাঁচ শিশুসহ ছয়জন আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অগ্নিদগ্ধদের মধ্যে কহিনুর হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
যোগাযোগ করা হলে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, "অগ্নিদগ্ধদের মধ্যে পাঁচজন আমাদের হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের শরীরের ৫ থেকে ৭ শতাংশ পুড়েছে। তবে তারা সবাই আশঙ্কামুক্ত।"
এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, "বিষয়টি সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাইনি। তবে খোঁজ নিয়ে পরে জানাব।"
ডিসেম্বর ১০, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২১ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ২১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।