এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
খাগড়াছড়িতে মহান বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ১৩১তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল শনিবার (২২ মার্চ) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্মরণ সভা, বই পড়া, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সামছুল ইসলাম তপন। আলোচনায় অংশ নেন অত্র পাঠাগারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জয়নাল আবেদীন, দৈনিক আজকের দর্পণ পত্রিকার খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ও কবি এম মহাসিন মিয়া, নাট্যকর্মী ও কবি মো. আরাফাত হোসেন রিজভী, বাংলাদেশ শিশু একাডেমি খাগড়াছড়ি শাখার শিক্ষক ইতু চৌধুরী, সেবির বড়ুয়া ও পাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক রিতু বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানে ২২ জন আবৃত্তি শিল্পীকে পুরস্কার হিসেবে বই ও সনদপত্র প্রদান করা হয়। এ সময় পাঠাগারের আবু ইউসুফ, চরন বিকাশ ত্রিপুরা, শালবন আদর্শ স্কুলের প্রধান শিক্ষক সাগর খানসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা মাস্টারদা সূর্য সেনের দেশপ্রেম ও বিপ্লবী চেতনাকে ধারণ করে জ্ঞানের চর্চা ও সমাজের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। উপস্থিত পাঠক ও সদস্যরা বই পাঠ প্রতিযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।
ফেব্রু ৯, ২০২৫
মে ২০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৩ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৩ সেপ্টেম্বর, ২০২৬
রাজবাড়ী | ৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।