এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলায় অভিযান চালিয়ে মাদক কারবারী স্বামী-স্ত্রীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ হেরোইন উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৩ মে) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার বেওলা গ্রামে অভিযান পরিচালিত হয়। এসময় মাদক কারবারী আব্দুর রাজ্জাকের বাড়িতে তল্লাশি চালিয়ে এক গ্রাম হেরোইনসহ আব্দুর রাজ্জাক (৪৫) ও তার স্ত্রী আখি খাতুন (৩১) কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া আদালতের গ্রেফতারী পরোয়ানার ভিত্তিতে উপজেলার লালুয়া গ্রামের দেলো সরদারের ছেলে মিঠুন সরদার (৪০) এবং ভর-তেতুলিয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে আব্দুল মজিদ (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। ওসি সাহাবদ্দীন জানান, গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।