এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রোমানিয়ান পপতারকা ওটিলিয়ার কনসার্টের রেশ কাটতে না কাটতেই দেশের সংগীতপ্রেমীদের জন্য নতুন এক চমকের আভাস মিলল। এবার বিশ্বখ্যাত কলম্বিয়ান পপসম্রাজ্ঞী শাকিরাকে বাংলাদেশে আনার পরিকল্পনার কথা জানিয়েছে ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান ‘ই-মেকার্স বাংলাদেশ’।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের এপ্রিলে রাজধানীতে শাকিরার এই মেগা কনসার্টটি আয়োজিত হতে পারে। কনসার্টের সম্ভাব্য ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামকে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর মাদানি এভিনিউয়ে ওটিলিয়ার কনসার্ট সমাপ্তির পর আয়োজক প্রতিষ্ঠান ই-মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ এই পরিকল্পনার কথা জানান। তার এই ঘোষণার পরপরই সংগীতপ্রেমীদের মাঝে ব্যাপক আলোড়ন ও কৌতূহল তৈরি হয়েছে।
বিশ্বসংগীতের অন্যতম শীর্ষ তারকা শাকিরা ‘ওয়াকা ওয়াকা’ ও ‘হিপস ডোন্ট লাই’-এর মতো কালজয়ী গান দিয়ে বিশ্বজুড়ে কোটি কোটি শ্রোতার হৃদয় জয় করেছেন। বিশেষ করে ২০১০ সালের ফিফা বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘ওয়াকা ওয়াকা’ তাকে আন্তর্জাতিক অঙ্গনে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। শাকিরাকে নিয়ে এই কনসার্টের পরিকল্পনা সফল হলে তা হবে বাংলাদেশের সংগীতাঙ্গনের ইতিহাসের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক আয়োজন।
তবে কনসার্টটি আয়োজনের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো রূপরেখা পাওয়া যায়নি। টিকিটের মূল্য, বিক্রির প্রক্রিয়া কিংবা সুনির্দিষ্ট তারিখ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি আয়োজক প্রতিষ্ঠান। এছাড়া শাকিরার নিজস্ব টিম কিংবা ম্যানেজমেন্টের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা বা বিবৃতি আসেনি। ফলে আপাতত বিষয়টিকে আয়োজকদের একটি ‘সম্ভাব্য পরিকল্পনা’ হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
জুলাই ১১, ২০২৬
আগস্ট ২৫, ২০২৬
নভেম্বর ২৮, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৮ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ নভেম্বর, ২০২৬
গান | ২৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।