আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে ১৬১টি মণ্ডপে সরকারি চাল বিতরণ

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
১২ অক্টোবর, ২০২৬ ৫:৪৫ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে ১৬১টি মণ্ডপে সরকারি চাল বিতরণ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় পূজা মণ্ডপগুলোতে সরকারি অনুদানের চাল বিতরণ করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ চাল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন (এমপি)।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল হোসেন তমাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন মিয়া। এছাড়াও উপজেলা পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর আগৈলঝাড়া উপজেলার মোট ১৬১টি শারদীয় দুর্গাপূজা মণ্ডপে সরকারিভাবে এ অনুদান দেওয়া হয়। যার অংশ হিসেবে প্রতিটি পূজা মণ্ডপের অনুকূলে ৬০০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দকে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।