নগরকান্দায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

শফিকুল ইসলাম মন্টু, স্টাফ রিপোর্টারঃ
৫ অক্টোবর, ২০২৬ ৫:৪৭ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ফরিদপুরের নগরকান্দায় আদালতের রায়ে দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) উপজেলার কুঞ্জনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম সোহান মল্লিক (সোবহান ওরফে সোহান মল্লিক)। তিনি নগরকান্দা উপজেলার কুঞ্জনগর গ্রামের গিয়াস মল্লিকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি মামলায় আদালত সোহান মল্লিককে দুই বছরের বিনাশ্রম/সশ্রম কারাদণ্ড দেওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদের দিকনির্দেশনায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কুঞ্জনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন। 

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।