এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর মান্দায় মসজিদের ভেতরে ঢুকে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার চার দিন পর মামুনুর রশিদ মামুন (৩৮) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মামুনুর রশিদ মান্দা উপজেলার ৮ নম্বর কুসুম্বা ইউনিয়নের শামুকখোল গ্রামের মকছেদ আলী ওরফে কটার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১৫ আগস্ট) ভোরে ফজরের নামাজ শেষে মামুনুর রশিদ মসজিদের ভেতরে অবস্থান করছিলেন। এ সময় একই গ্রামের ইসমাইল হোসেন ধারালো হাঁসুয়া হাতে মসজিদে ঢুকে অতর্কিতে তাঁর ওপর হামলা চালান এবং এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।
পরে স্থানীয় মুসল্লি ও প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, হামলার খবর পেয়ে পুলিশ আগেই ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত চালিয়েছে। আহত ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ডিসেম্বর ১৮, ২০২৫
ফেব্রু ১৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।