এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জেরে এক স্থানীয় সাংবাদিককে সামাজিক যোগাযোগমাধ্যমে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিকের নাম নজরুল শেখ। সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে ‘রাব্বি শেখ’ নামের একটি আইডি থেকে সরাসরি তাকে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অভিযুক্ত হুমকিদাতাকে শনাক্ত ও দ্রুত আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন ফরিদপুরের স্থানীয় সাংবাদিক মহল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের তালমা বাজার ও তালমা গ্রামে ঘটে যাওয়া সাম্প্রতিক কিছু আলোচিত ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক নজরুল শেখ। সংবাদগুলো ‘দৈনিক গণসংহতি’ এবং অনলাইন পোর্টাল ‘সত্য নিউজ ২৪ ডটকম’-এ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরপরই সাংবাদিক নজরুল শেখের ফেসবুক আইডিতে ‘রাব্বি শেখ’ নামের আইডি থেকে একটি মেসেজ পাঠিয়ে তাকে মারধরের হুমকি দেওয়া হয়। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন হুমকির মুখে পড়া পেশাদার সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি সামনে নিয়ে এসেছে।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক নজরুল শেখ জানান, পেশাগত জায়গা থেকে সততা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদ প্রকাশ করায় তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়া হয়েছে। এতে তিনি নিজের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় রয়েছেন। নিজের নিরাপত্তা নিশ্চিত ও হুমকিদাতার পরিচয় উদঘাটন করতে ‘রাব্বি শেখ’ আইডির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
এদিকে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক নজরুল শেখকে মারধরের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফরিদপুর ও নগরকান্দার সাংবাদিক সমাজ। সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে অবিলম্বে বিষয়টি তদন্ত করে অভিযুক্ত হুমকিদাতাকে আইনের আওতায় আনার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় সংবাদকর্মীরা।
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মাদারীপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।