এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর বাংলামোটর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির জাম্বুরাগাছ থেকে আনুমানিক ২৮ বছর বয়সী এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) সকালে বাংলামোটরের কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে অবস্থিত সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার বিবরণ দিয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে পরিত্যক্ত বাড়ির একটি জাম্বুরাগাছের ডালে গলায় রশি পেঁচানো অবস্থায় ওই নারীর মরদেহ ঝুলতে দেখা যায়। পরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পরিচয় নিশ্চিত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল ইতোমধ্যে কাজ শুরু করেছে।
পুলিশ আরও জানায়, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নারী এলাকায় ভবঘুরে হিসেবে ঘোরাফেরা করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের যেকোনো সময় তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
মে ৯, ২০২৪
ফেব্রু ১৮, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।