এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
তীব্র অর্থনৈতিক সংকট, জ্বালানি ও ওষুধের তীব্র অভাব এবং দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাটের মতো নানামুখী প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে কিউবা। আর এই কঠিন পরিস্থিতির মাঝেই দেশটির জাতীয় চিড়িয়াখানা থেকে এসেছে এক আনন্দের খবর। চিড়িয়াখানাটিতে জন্ম নিয়েছে বিলুপ্তপ্রায় বেঙ্গল টাইগারের চারটি ফুটফুটে শাবক। সবচেয়ে বড় চমক হলো, এই শাবকগুলোর মধ্যে একটি অত্যন্ত বিরল প্রজাতির ‘হোয়াইট টাইগার’ বা সাদা বাঘ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, কিউবার মাটিতে সাদা বাঘের জন্ম নেওয়ার ঘটনা এটি মাত্র দ্বিতীয়বার।
চিড়িয়াখানার দীর্ঘ ৪৪ বছরের অভিজ্ঞ কিপার আনহেল কর্ডেরো এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, “চারপাশের অন্তহীন সমস্যা ও চরম দাবদাহের মধ্যেও এই সুন্দর শাবকগুলোর জন্ম আমাদের পুরো দলের ক্লান্তি এক নিমিষে দূর করে দিয়েছে। আমি নিজে এর সাক্ষী হতে পেরে অত্যন্ত গর্বিত।”
বর্তমানে মার্কিন নিষেধাজ্ঞা ও তীব্র জ্বালানি সংকটের কারণে ৩৭৫ হেক্টরের এই বিশাল চিড়িয়াখানাটি পরিচালনা করতে কর্তৃপক্ষকে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে। চিড়িয়াখানায় থাকা প্রায় এক হাজার প্রাণীর খাবার ও রক্ষণাবেক্ষণের জন্য দৈনিক যেখানে অন্তত ২০ লিটার ডিজেল প্রয়োজন, সেখানে বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র ৫ লিটার। এই সংকট মোকাবিলায় চিড়িয়াখানার কর্মীরা মোটরযানের বিকল্প হিসেবে এখন ঘোড়ার গাড়ি ও বৈদ্যুতিক ট্রাইসাইকেল ব্যবহার করে পশুপাখিদের খাবার পৌঁছে দিচ্ছেন।
চিড়িয়াখানার পরিচালক হুয়ান কার্লোস সান্তোস জানান, এত বড় সংকটের মধ্যেও কর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং কিছু বেসরকারি ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিষ্ঠানের নিয়মিত সহায়তার ফলেই চিড়িয়াখানার প্রাণীদের টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে।
কর্মকর্তারা আশা প্রকাশ করছেন, সম্প্রতি কিউবার অর্থনীতিতে মুক্তবাজার মডেলের যে সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাস্তবায়িত হলে চিড়িয়াখানাটিতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং বৈজ্ঞানিক সহযোগিতার পথ আরও সুগম হবে।
আগস্ট ১৫, ২০২৬
জুন ২৫, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ২৩ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৩ আগস্ট, ২০২৬
ঢাকা | ২৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৩ আগস্ট, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।