এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
টানা ভারী বর্ষণের মুখে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বিমানবন্দর সড়কের একাংশ ধসে পড়েছে। সোমবার (৬ জুলাই) দিবাগত মধ্যরাতে পতেঙ্গা সৈকত এলাকার ট্রাফিক পুলিশ বক্সের পাশে এ ধসের ঘটনা ঘটে। সড়কটির গুরুত্বপূর্ণ অংশ ধসে যাওয়ায় এক পাশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে, যার ফলে বন্দরকেন্দ্রিক পণ্য পরিবহন ও সাধারণ যোগাযোগে বিঘ্ন ঘটছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কর্মীরা ইতোমধ্যে ধসে পড়া অংশে সংস্কার কাজ শুরু করেছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এই সড়কটি চট্টগ্রাম বন্দর এলাকার সঙ্গে আউটার রিং রোডের সংযোগ তৈরি করেছে। মূলত এই পথ ব্যবহার করেই বন্দরের পণ্যবাহী গাড়িগুলো শহরে যাতায়াত করে। সড়কের একাংশ ধসে যাওয়ায় বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীরা।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া জানান, "সড়কের এক পাশে ধস নামায় অন্য পাশ দিয়ে আমরা রেশনিং পদ্ধতিতে গাড়ি চলাচলের ব্যবস্থা করেছি, যাতে যোগাযোগ সচল থাকে। বিষয়টি দ্রুত সিডিএকে জানানো হয়েছে এবং তারা মেরামতের কাজও শুরু করেছে। তবে টানা বৃষ্টি অব্যাহত থাকলে পানির চাপে সড়কটি আরও ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।"
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পতেঙ্গা এলাকায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এই ভারী বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল এবং কর্ণফুলী নদীর জোয়ারের পানি যোগ হয়ে পুরো চট্টগ্রাম নগরীতে তীব্র জলাবদ্ধতা ও নাগরিক দুর্ভোগ তৈরি হয়েছে। পতেঙ্গার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় স্থানীয় বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস ও পরীক্ষা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
এপ্রিল ৯, ২০২৪
এপ্রিল ৮, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।