এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের ভূমিকাকে দায়ী করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, পুলিশ সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে।
সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দলটির অন্তত দুজন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
বিস্ফোরণের ঘটনার পর এনসিপির নেতা-কর্মীরা সাভার থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরবর্তীতে রাত ১১টার দিকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কয়েকজন নেতাকর্মী থানার ভেতরে গিয়ে পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেন। থানা থেকে বের হয়ে সেখানে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন নাহিদ ইসলাম।
বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, “মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা সাভারের মতো একটি জনাকীর্ণ জায়গায় পুলিশের সামনে ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে নির্বিঘ্নে পালিয়ে যেতে পেরেছে। এর পেছনে কোনো বড় চক্রের সংশ্লিষ্টতা কিংবা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এ ঘটনায় প্রশাসনের কোনো পরোক্ষ মদদ আছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখতে হবে।”
তিনি আরও অভিযোগ করেন, “আমাদের আগস্ট মাসের কর্মসূচি বানচাল করতে পরিকল্পিতভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে এই হামলা চালানো হয়েছে। স্পষ্টভাবে আমাদের হত্যা করার উদ্দেশ্যেই এখানে ককটেল ফোটানো হয়েছে।”
পুলিশের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, “পুলিশ যদি আজ আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই ঘটনার জন্য সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহি করতে হবে।”
হামলার তীব্র নিন্দা জানিয়ে এনসিপির আহ্বায়ক আহত কর্মীদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ক্রিকেট | ২২ আগস্ট, ২০২৬
বিনোদন | ২২ আগস্ট, ২০২৬
জাতীয় | ২২ আগস্ট, ২০২৬
বরিশাল | ২২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ২২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।