এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
খেলাধুলায় মনোনিবেশ করি মাদক মুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে সমসাবাদ প্রিমিয়ারলীগ সিজন ফুটবল ও ইয়াসমিন দেলোয়ার মর্ডাণ হাসপাতাল ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪ টায় উপজেলার ষোলঘর ইউনিয়নের সমসাবাদ প্রাইমারী স্কুল মাঠে যুব সমাজের আয়োজনে ফুটবল ফাইনাল খেলা ও বিকেল ৫ টায় ষোলঘর হাইস্কুল মাঠে ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
আরধীপাড়া একাদ্বশ ও সিংহের মাঝিপাড়া একাদ্বশের ফুটবল ফাইনাল খেলায় ৩-০ গোলে সিংহের মাঝিপাড়া একাদ্বশ বিজয়ী এবং ষোলঘর একাদ্বশ ও শ্রীনগর একাদ্বশের ক্রিকেট ফাইনাল খেলায় ষোলঘর একাদ্বশ বিজয়ী হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সোহেল রানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ও রানার্সআপদের হাতে পুরস্কার তুলে দেন, উপজেলা বিএনপির সাঃ সম্পাদক হাফিজুল ইসলাম খান, দপ্তর সম্পাদক শফিউল আলম খান আজম, ইয়াসমিন দেলোয়ার মর্ডাণ হাসপাতালের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক রবিন হোসেন,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহম্মেদ রনি, ষোলঘর ইউনিয়ন বিএনপির সভাপতি আল হাসান, সাঃ সম্পাদক ফজলে রাব্বি চৌধুরী রনি, ষোলঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন।
আরোও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য জাকির হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, এডঃ জুয়েল মিয়া, মেম্বার প্রার্থী জিল্লু হাওলাদার,ব্যবসায়ী মোবারক হোসেন,শাহজাহান কাজী, আইয়ুব খান, মোশারফ কাজি,শাহজাহান মৃধা, বিল্লাল হোসেন ও আনোয়ার সর্দারসহ আগত ফুটবলপ্রেমী এলাকাবাসী।
সেপ্টেম্বর ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।