ফটিকছড়িতে দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু, বাসে আগুন

অনলাইন ডেস্কঃ
১ জুন, ২০২৬ ১২:২৩ পিএম
শেয়ার করুন:
ফটিকছড়িতে দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু, বাসে আগুন

চট্টগ্রামের ফটিকছড়িতে বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে দুর্ঘটনাকবলিত বিআরটিসি বাসটিতে আগুন ধরিয়ে দেয়। সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, সকালে দ্রুতগতির একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় এবং এরপর একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা বাবা ও ছেলে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। বিক্ষুব্ধ জনতা তাৎক্ষণিকভাবে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এবং একপর্যায়ে ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এর ফলে ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মোহাম্মদ ইয়াসিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘাতক বাসের চালককে আটক করে। বিক্ষুব্ধ জনতার দেওয়া বাসের আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিয়ন্ত্রণে আনেন। 

তিনি আরও জানান, পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সড়কে যান চলাচল শুরু হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।