এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্যের সুরক্ষায় বড় সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হাম আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে কর্মরত চিকিৎসক ও নার্সদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।
কেন এই সিদ্ধান্ত?
স্বাস্থ্যমন্ত্রী জানান, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। হাসপাতালে ভর্তি থাকা আক্রান্ত শিশুদের উন্নত চিকিৎসা ও নিয়মিত সেবা নিশ্চিত করা অপরিহার্য। এ লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ থেকে প্রয়োজনীয় নির্দেশনা বা সার্কুলার ইতোমধ্যে জারি করা হয়েছে।
জনসাধারণের প্রতি সতর্কবার্তা
টিকাদান কর্মসূচি নিয়ে মন্ত্রী বলেন, “টিকা নিলেই যে শতভাগ সুরক্ষা নিশ্চিত হবে, তা নয়। বিশেষ করে ভাইরাস ছড়িয়ে পড়লে সংক্রমণের ঝুঁকি থেকেই যায়।”
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ঈদযাত্রায় ভিড় এড়িয়ে চলা উচিত। আক্রান্ত শিশুদের আত্মীয়-স্বজনের বাড়িতে বা বড় কোনো জমায়েতে না নেওয়ার অনুরোধ করছি। ঘন সংস্পর্শে রোগ ছড়ানোর ঝুঁকি অনেক বেশি।”
জনসমাগম ও যাতায়াতের কারণে ঈদে সংক্রমণের মাত্রা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সচেতনভাবে ঈদ উদযাপনের পরামর্শ দিয়েছেন তিনি।
এপ্রিল ২৪, ২০২৪
আগস্ট ১০, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফুটবল | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।