এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সমাজসেবা ও শিক্ষার প্রসারে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি। বুধবার (২১ মে) কুমিল্লার ধনুয়াইশ মদিনাতুল নুরানী মাদরাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ এবং শিক্ষা বিষয়ে উৎসাহমূলক এক সেবামূলক কর্মসূচির আয়োজন করে ক্লাবটি।
অনুষ্ঠানে মাদরাসা ও এতিমখানার প্রায় ৭০ জনেরও অধিক শিক্ষার্থীর হাতে খাতা, কলমসহ প্রয়োজনীয় বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। শিক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, বড় স্বপ্ন দেখা এবং শিক্ষার মাধ্যমে নিজেদের জীবন মান উন্নয়নের বিষয়ে বিভিন্ন অনুপ্রেরণামূলক পরামর্শ প্রদান করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটির সদস্যবৃন্দ এবং ক্লাবের অ্যাডভাইজর লায়ন জাকারিয়া। এসময় আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষার গুরুত্ব তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষা সহায়তা নিশ্চিত করা এবং তাদের পড়াশোনায় আগ্রহী করে তোলা মানবিক ও টেকসই উন্নয়নের একটি অপরিহার্য অংশ। আগামীতেও এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
ক্লাবের সভাপতি সফিকুল ইসলাম বলেন, "আমরা বিশ্বাস করি, একটি সুন্দর সমাজ বিনির্মাণে শিক্ষাই সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সমাজের প্রতিটি শিশুর মানসম্মত শিক্ষার অধিকার নিশ্চিত করতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ায় সামান্যতম অনুপ্রেরণা যোগায়, তবেই আমাদের সার্থকতা। আগামী দিনগুলোতেও লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি সুবিধাবঞ্চিতদের কল্যাণে এ ধরনের শিক্ষাবান্ধব কার্যক্রম চালিয়ে যাবে।"
অনুষ্ঠানটি মাদরাসার শিক্ষক ও স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মূলত সামাজিক দায়বদ্ধতা থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ২০ আগস্ট, ২০২৬
রাজনীতি | ২০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।