এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর মান্দায় সরকারি বরাদ্দের ৯০০ কেজি ভিজিএফের চাল পাচারের সময় জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় উজ্জ্বল সাকিদার নামের এক ভ্যানচালককে আটক করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে মূলহোতা বাবু মণ্ডলসহ তার সহযোগীরা পালিয়ে গেছেন।
বুধবার (২০ মে) বিকেলে উপজেলার মৈনম ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে মান্দা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মৈনম ইউনিয়ন পরিষদের দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দ ভিজিএফের চাল অবৈধভাবে মজুত করে খোলাবাজারে বিক্রির গোপন সংবাদ পায় পুলিশ। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।
অভিযানের এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৈনম ইউপি সংলগ্ন বাবু মণ্ডলের বাড়ির পাশে একটি টিনশেড রান্নাঘরে তল্লাশি চালিয়ে ৩০টি বস্তায় ভর্তি ৯০০ কেজি সরকারি চাল জব্দ করা হয়। একই সময় নিন্দইন ব্রিজ মোড় থেকে মৈনম বাজারের দিকে যাওয়া একটি ভ্যান আটক করে পুলিশ। ভ্যানচালক উজ্জ্বল সাকিদার জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তিনি টিসিবির পণ্য ও সরকারি চাল অবৈধভাবে সংগ্রহ করে বাবু মণ্ডলের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাকে আটক এবং ভ্যানটি জব্দ করা হয়।
পুলিশ জানায়, আটক উজ্জ্বল সাকিদার, পলাতক বাবু মণ্ডল ও তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে সরকারি চাল কালোবাজারি করে আসছিলেন। দুস্থদের জন্য বরাদ্দ চাল সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তারা এটি মজুত করেছিলেন। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১) ও ২৫-ডি ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, "ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই চক্রের সঙ্গে আরও যারা জড়িত রয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। পলাতকদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"
এপ্রিল ২৮, ২০২৪
নভেম্বর ৩০, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
রাজবাড়ী | ১৯ আগস্ট, ২০২৬
ঢালিউড | ১৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।