এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডিবি পুলিশের ওপর বর্বরোচিত হামলার ঘটনার প্রধান আসামি এবং এলাকার চিহ্নিত ত্রাস, চাঁদাবাজ ও ভূমিদস্যু আমির হোসেন কসাইকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দীর্ঘ পলাতক থাকার পর বর্তমানে তিনি পুলিশি পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৯ মে নারায়ণগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় আমির হোসেন কসাই গুরুতর আহত হন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে এবং কঠোর নিরাপত্তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিরাজদিখান থানা পুলিশ জানায়, গত বছরের ১১ অক্টোবর সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর বাজারে আমির হোসেন কসাইকে গ্রেফতার করতে অভিযানে যায় মুন্সীগঞ্জ ডিবি পুলিশের একটি দল। সে সময় আমির ও তার সহযোগীরা ডিবি পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে আমির হোসেনকে ১ নম্বর আসামী করা হয়। এছাড়া তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে করা মামলাসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের মামলা রয়েছে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "আমির হোসেন কসাই পুলিশের ওপর হামলার মামলার প্রধান এজাহারভুক্ত আসামি। সে দীর্ঘ দিন পলাতক ছিল। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সে হাসপাতালে ভর্তি আছে এমন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে সে পুলিশ পাহারায় চিকিৎসাধীন।"
পুলিশ আরও জানিয়েছে, এই হামলার ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না এবং দ্রুততম সময়ের মধ্যে সকল অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
চিহ্নিত এই সন্ত্রাসীর গ্রেফতারের খবরে এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি নেমে এসেছে এবং এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অক্টোবর ৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।