এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩–২৯ এপ্রিল) উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হল রুমে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মসিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেসা, নাজিরপুর থানা অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা: এ,এইচ, এম,মোস্তফা কায়সার, নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস,এম সিপার,যুগ্ম সাধারন সম্পাদক অনুপ কুমার সিকদার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে সঠিক পুষ্টির বিকল্প নেই। শিশু,কিশোর-কিশোরী, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। তারা আরও বলেন, অপুষ্টি প্রতিরোধে পরিবার পর্যায়ে সুষম খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি।অনুষ্ঠানে পুষ্টি কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, সিনিয়র স্টাফ নার্স, বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী এবং কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে নাজিরপুরেে সপ্তাহজুড়ে আলোচনা সভা, সচেতনতামূলক প্রচারণা, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান,পুষ্টি বিষয়ক ক্যাম্পেইনসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
যশোর | ২৪ জুলাই, ২০২৬
জাতীয় | ২৪ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২৪ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২৪ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২৪ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।