এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের কাউখালীতে বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখতে যৌথভাবে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে র্যাব-৮, বরিশাল।অভিযানে বাড়তি দামে ডিজেল বিক্রি ও অবৈধ মজুতের অভিযোগে ৮৯০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) র্যাব-৮, সিপিএসসি, বরিশাল এবং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে কাউখালী থানাধীন কাউখালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে পৃথকভাবে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দকৃত ডিজেল পেট্রোল অফিসারের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়াও চলছে।
র্যাব-৮ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা সন্ত্রাস, চাঁদাবাজি, মজুতদারি ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে কাজ করে আসছে। নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনার মাধ্যমে এসব অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
র্যাব-৮, বরিশালের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পিপিএম (সেবা) বলেন, বাজারে অস্থিতি শীলতা ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম ও বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
আগস্ট ৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।