এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে গভীর রাতে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে তুলে নেওয়ার চেষ্টাকালে বাধা দেওয়ায় দুষ্কৃতকারীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ প্রধান ব্যক্তি রবিউল ইসলাম (৩৬) মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং স্থানীয় হাফেজ প্রামাণিকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে একদল মুখোশধারী দুষ্কৃতকারী রবিউল ইসলামকে তার বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় রবিউল চিৎকার শুরু করলে প্রতিবেশীরা তাকে বাঁচাতে ছুটে আসেন। গ্রামবাসীর উপস্থিতি দেখে দুষ্কৃতকারীরা শটগান দিয়ে নির্বিচারে ব্রাশফায়ার শুরু করে। এতে রবিউলসহ ঘটনাস্থলে উপস্থিত নারী-পুরুষ মিলিয়ে ১০ জন গুলিবিদ্ধ হন।
আহত অন্যরা হলেন— সোহেল রানা (৪৫), তমা খাতুন (২৬), কামরুল ইসলাম (৩৭), মুন্নি (২৪), রুনা খাতুন (২৭), মিতা খাতুন (৩০), তৌহিদুল ইসলাম (৩০) ও মেরিনা (২৫)।
এলাকাবাসীর ধারণা, এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা বালু উত্তোলন সংক্রান্ত বিরোধের জেরে এই পরিকল্পিত হামলার ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিষয়টি নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, "এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুলাই, ২০২৬
মাদারীপুর | ২২ জুলাই, ২০২৬
বান্দরবান | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।